এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

ডেস্ক, রাজনীতি ডটকম
এসএমই মেলায় রোববার ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। ছবি: সংগৃহীত
এসএমই মেলায় রোববার ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। ছবি: সংগৃহীত

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এ ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রিমিয়াম স্টল উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালব ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের পরিচালক খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মতো এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad