অফিস আদেশে বলা হয়েছে, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরিসরকারি
বিএনপির সূত্র বলছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার কারণে সালাউদ্দিন আহমেদকে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের সঙ্গে বৈঠক করায় খোকনের কাছে ব্যাখ্যা চেয়ে এই চিঠি পাঠিয়েছে বিএনপি।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কাজের গুণগত মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার (২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্ট
এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিতর্কের অবসান ঘটাতে তিনি সংবাদ সম্মেলন করে দুঃখপ্রকাশ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মেঘা প্রজেক্টের নামে লক্ষ কোটি পাচার করেছে। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লক্ষ কোটি পাচার করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলা অনুসন্ধানের আওতায় থাকা সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন।
তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভিটি না বললে পজিটিভি জিনিস আসবে না। জমা না দিলেও যা, তা যদি হয়, তাহলে আমি জমা দেবো কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দ
ট্রাক প্রতীকসহ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। শেখ হাসিনা সরকার পতনের পর গত বুধবার নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ
আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি। সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
দেশের ছয় ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছে ভারত। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নতুন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতে ইসলামীর সম্পকের্র দূরত্ব ক্রমেই বাড়ছে। দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়ে তারা এখন আর একই জোটে নেই। তাহলে জামায়াত কী চাইছে? আর বিএনপিই বা কী করবে?
চট্টগ্রামের একটি কারখানা থেকে অস আলমের বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন বিএনপি নেতা তা তদারক করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি রোববার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।