প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন এমন অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বিষয়টি নজরে আসার পর প্রবাসীর হেলিকপ্টার কতৃপক্ষ জানিয়েছে এটি ভুয়া ও মিথ্যা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছরের মতো হতে পারে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক হয়। মতবিনিময়
ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদরদপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বদলা চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী ৷
ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কারের পর ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এজাহার দায়ের করেন।
দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়, যা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এতে দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা উপস্থিত রয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় ৬ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির পাঁচ মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিনসহ মানহানির এ ৫ মামলায় খালাস দেন আদালত।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ৷
আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক সূত্র জানায়, তিনি ডিবি অফিস থেকে সরাসরি ইত্তেফাকে যান, সেখান থেকে ধানমন্ডিতে নিজ বাসায় অবস্থান করছেন।
সোমবার (২ সেপ্টেম্বর ) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় এসব কথা বলেন তিনি
ক্যাডম্যান ড. ইউনূসকে জানান, গত জুলাই ও আগস্ট মাসে সাধারণ ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করেছে তা সরাসরি গণহত্যা। বিপ্লবের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে জানান তিনি। এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশীয় ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শ দেন তিনি।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ‘আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সোনালী অধ্যায় ছিল কিনা’ শীর্ষক এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এতে উল্লেখ করা হয়েছে, The Representation of the People's Order, 1972 এর Chapter VIA , এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
কর্মকর্তাদের সোমবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। কেউ যোগ না দিলে সোমবার বিকেল থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
তিনি বলেন, ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকায় মার্কিন দূতাবাস চলতি সপ্তাহে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করবে। তিনি আরও বলেন, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে।