পদ-বাণিজ্য প্রকাশ্যে শুরু করায় রাজশাহী বিভাগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে এস এম কামাল পরিচিতি পান ‘ক্যাশ কামাল’হিসেবে। এই পরিচিতি ছড়িয়ে পড়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও। রাজশাহীর নেতাদের ভাষ্য, উত্তরবঙ্গের আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছেন এস এম কামাল। দলীয় পদ-বাণিজ্য থেকে শুর
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হবে, তবে এটি আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কম২৯) চলাকালীন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎ
এসময় তিনি বলেন, বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন 'ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে।' ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত
প্রধান উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার হতে কমিয়ে ১৬০ মিলিয়ন
তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছা
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদসহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
ড. ইউনূস বলেন, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহীদি মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ ব
রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। একটা স্বাধীন দেশ নিয়ে তারা কীভাবে এত অপ্রচার করে? আমরা হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে শান্তিতে বসবাস করছি। সেই সম্প্রদায়িক সম্প্রীতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না। আপনারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এট
অব্যাহতি প্রাপ্তরা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।
যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে।
প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১১৪ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন; চট্টগ্রাম বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটন
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের। অন্তর্বর্তী সরকারকে তারা কীভাবে সহায়তা করতে পারে দেশটি সেটি জানতে চেয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরে যেতে চায়। তবে কবে নাগাদ নির্বাচন করা সম্ভব হবে, তা এখনও নিশ্চিত
বেক্সিমকোর দায়দেনা অনেক বেশি জানিয়ে সচিব বলেন, এত বড় একটা প্রতিষ্ঠানকে সরকার সহায়তা দিয়ে এর সমস্যা সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান তাদের নিজেদেরই করতে হবে। তাদের ফ্যাক্টরিটা টেকওভার (অধীনে নিয়ে) করে কীভাবে সমস্যা সমাধান করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। তার জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।