বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ-মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডন সফররত মির্জা ফখরুল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারির মধ্যে সব শ্রেণির শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, পাঠ্যবই আমরা দ্রুত চাচ্ছি। আজকের বৈঠকে নবম, দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে। জেনারেল এডুকেশন প্লাস মাদরাসার (সাধারণ শিক্ষা ও মাদরাসার জন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।
বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে অবসরে গেছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। বুধবার আপিল বিভাগের এক নম্বর কোর্টে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় তাকে বিদায়ী সংবর্ধনা দেয়।
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এ নির্দেশনায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া, সীমান্ত হত্যা বন্ধসহ শেখ হাসিনার সকল অপতৎপরতা বন্ধ ও তাঁকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে বলেও জানিয়েছেন তারা।
আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখের লংমার্চ এখন ভৈরবে পৌঁছেছে। লংমার্চে অংশ নিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।
দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লংমার্চের গাড়ি বহরকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিত দেখা গেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমা
রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লীর কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী বক্তব
ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ লংমার্চ করছে বিএনপির ৩ সংগঠন।
এটি মুহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছয় দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। যারা ইউনূসকে চেনেন তারা বলেন, গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানে মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি।
শিক্ষাব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম, খুনের পর এখনও বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি। বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে।