শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন : দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নবীনবরণ অনুষ্ঠানে কথা বলছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন। তার শাসনামলে মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।’

শিক্ষাব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। ছাত্র-জনতাই দেখিয়ে দিয়েছে, কোনো প্রকার বৈষম্যের ঠাঁই এই বাংলায় হবে না।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা, নবীন বরণ অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন।

কর্মসংস্থান সৃষ্টি করার আশ্বাস দিয়ে দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোট তাদের দরকার হয়নি। তারা জনগণের মনের কথা কিভাবে বুঝবেন।

তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা নিজেদের এমপি, মন্ত্রী পরিচয় দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছেন। নাটোরে তেমন কোনো শিল্প কারখানা ছিল না। আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে প্রাণের কারখানা নির্মাণ করাই। আজ সেখানে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে