জামায়াত-শিবির কর্মীদের সশস্ত্র কর্মীরা মেস-হোস্টেলে: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে
বুধবার রাতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে

জামায়াত-শিবির ও এনসিপি কর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচনি সহিংসতার শঙ্কা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোটকেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে।

নির্বাচনে অনিয়মের চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা ডিফিকাল্ট। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও জালিয়াতি করতে নিয়ে জামায়াত-শিবির-এনসিপির আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, আমার আসন নিয়ে বহু আগে থেকেই পরিকল্পনা ছিল তাদের। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আশঙ্কার কথা আগে থেকেই বলেছি আমি। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন হোক।

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্য ও বিচিত্র ধরনের প্রচারের কারণে নাসীরুদ্দীন পাটওয়ারী সারা দেশেই নির্বাচনি প্রচারের সময় জুড়ে আলোচনায় ছিলেন। তার ওপর একাধিকবার ‘ডিম হামলা’র ঘটনাও দেশ জুড়ে আলোচিত হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement