দলের শৃঙ্খলা ভঙ্গ ও কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ বন্ধ রাখতে নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের জন্য জাতীয়তাবাদী তাঁতী দল-গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
নেতাকর্মীদের তাজুলের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো প্রকার যোগাযোগ রাখলে নির্দেশক্রমে তার বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।












-2612d5-256x144.webp)


