আ.লীগকে ‘সন্ত্রাসী দল’ বললেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৪: ৫৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লন্ডনে নাহিদ ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ পৃথিবীর কাছে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক সভায় হাসনাত বলেন, আওয়ামী লীগ বর্তমানে দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম এসব ঘটনায় দলটির নাম উল্লেখ করছে না। অথচ অতীতে কোথাও নাশকতার ঘটনা ঘটলে এসব গণমাধ্যমই জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করত।

বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি বলেও মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্ব ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তাই হতো তাহলে ২০২৩ সালের অক্টোবর ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।’

হাসনাতের দাবি, ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের ত্যাগ ও সংগ্রামের কারণেই আওয়ামী লীগের বিদায় হয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় নেতারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad