গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে পারাপার হয়েছে ৩৩ হাজার ৭৬৬ টি যানবাহন। বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মোল্লাকে (৬৫) গেপ্তার করেছে পুলিশ।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, সরকারিভাবে ভিজিএফের অধীনে উপজেলায় ছয়টি ইউনিয়নে ১০ হাজার ২৯৫ জন অহসহায় ও হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় ৩২ টন চাল বরাদ্দ এসেছে। এর মধ্যে অলোয়া, গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়েছে।
গাজীপুরে রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন নাজমুল। এমনকি তিনি মাদকও সেবন করতেন।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের জন্য যে দফাগুলো দিয়েছে সেখানে দেখবেন মানুষের নিরাপত্তা, অর্থনীতি সবকিছু এ ৩১ দফায় আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। সংস্কারও থাকবে নির্বাচনও করতে হবে।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতার অনুসারীদের মধ্যে টেঁটাযুদ্ধে কমপক্ষে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় দুপক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপিকে ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ নিয়ে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতিও হয়েছে। তবে ছাত্রদল ইফতার আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। সোমবার দিবাগত রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে তাদের রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেড-এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
বকেয়া বেতন আগামী রোববারের (২৩ মার্চ) মধ্যে পরিশোধের আশ্বাসে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলের ঘাটাইলে বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।