আগুনে পুড়ল ৯ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে রোববার রাতের আগুনে পুড়েছে ৯টি দোকান। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার গারোবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের সহায়তায় ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, একটি চা স্টল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হাজির হন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১৫ ঘণ্টা আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে

ফের উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।

২ দিন আগে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন আগে