গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন—গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে