মা-মেয়ের নিথর দেহ বিছানায়, ঝুলছিল স্বামীর লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন নাজমুল। এমনকি তিনি মাদকও সেবন করতেন।

নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছর বয়সি মেয়ে নাদিয়া আক্তার। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।

জানা গেছে, মহানগরীর গোবিন্দবাড়ী এলাকার শ্বশুর বাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে তাকতেন নাজমুল। অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায়শ ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হলেও তারা ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকে। তাদের সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের পেছন দিকের জানালা দিয়ে নাজমুলের লাশ ঝুলন্ত অবস্থা দেখেন। পরে ঘরের দরাজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

কাশিমপুর থানার এসআই লিটন বলেন, ‘খবর পেয়ে আমরা দুটি লাশ বিছানায় ও একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাই। লাশগুলো উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কাশিপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে