পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা!

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে টাকা ফেরত না পেয়ে বসতভিটার মাটি কেটে নেওয়ার অভিযোগ। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠোনের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলার আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আজাহার মিয়ার বসত বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। বিষয়টি আজ বুধবার (১৯ মার্চ) জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

ভুক্তভোগী আজাহার বলেন, গত বছর মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে এক লাখ টাকার ইট নিয়ে ঢাকার একটি সাইটে দেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে পালিয়ে গেছে। এরপর মাসুদ সিকদার ইটের টাকার জন্য আমাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে আমার সই নেন।

আজাহার আরও বলেন, ওই টাকা দিতে না পারায় কয়েকদিন আগে রাতের আধাঁরে প্রভাব খাটিয়ে আমার বাড়ির উঠানের মাটি ভেকু মেশিন (এক্সক্যাভেটর) দিয়ে কেটে নিয়ে গেছেন। আজগানা গ্রাম সিকদার পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমি উপযুক্ত বিচার চাই।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে যুবদল নেতা মাসুদ সিকদার বলেন, চার বছর আগে আজাহার ৫০ হাজার টাকার ইট নেন। আরও কয়েক দফায় ৫০ হাজার টাকা নিয়ে ফেরত দিতে পারেননি। পরে আমাকে জানান, তার বসতবাড়ির লাল মাটি বিক্রি করবেন। এরপর ১২০০ টাকা গাড়ি হিসাব করে ৮৬ গাড়ি মাটি কেটে নিয়ে এসেছি। আমি জোর করে মাটি কাটিনি। আজাহার নিজেই টাকা দিতে না পেরে আমার কাছে মাটি বিক্রি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে