জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল: মোনায়েম মুন্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক নিরাপত্তাহীনতায় আছে। সরকার চেষ্টা করছে, তবে অসহযোগিতার কারণে তারা পারছে না। এ জন্য দরকার নির্বাচন। কারণ নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের নগর খানপুর এলাকায় বিবি মরিয়ম স্কুলের পেছনে মহানগর যুবদলের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় এক হাজার অসহায় ও সামর্থ্যহীন পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

মোনায়েম মুন্না বলেন, বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের জন্য যে দফাগুলো দিয়েছে সেখানে দেখবেন মানুষের নিরাপত্তা, অর্থনীতি সবকিছু এ ৩১ দফায় আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। সংস্কারও থাকবে নির্বাচনও করতে হবে।

তিনি আরও বলেন, রমজানের প্রথম ঈদ সামগ্রী বিতরণের এ অনুষ্ঠান নারায়ণগঞ্জ ও ঢাকা দুই জায়গার করার কথা ছিল। নারায়ণগঞ্জ এটা প্রথমে করতে পেরেছে, এজন্য আমি নেতাদের ধন্যবাদ জানাই।

মোনায়েম মুন্না বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখনও সম্পূর্ণ গণতন্ত্রের স্বাদ পাইনি। কুচক্রী মহলের অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রেখেছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল। এ আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। তার আপসহীন মনোভাব হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছিল। আজ তারেক রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১১ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৪ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে