প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেড-এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না।
১০-১৫ বছর চাকরির পর অবসর নিলে কোনো ক্ষতিপূরণ বা প্রাপ্য সুবিধা দেওয়া হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শ্রমিকরা।
গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ওসি আব্দুল লতিফ খান জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে