ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
(বাঁয়ে) জালাল আহমদ ও (ডানে) রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমেদের (জ্বালাময়ী জালাল) বিরুদ্ধে রুমমেটকে বুকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। জালাল অবশ্য পালটা তার ওপরই হামলার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাজী মুহাম্মদ মহসিন হলের ৪৬২ নাম্বার কক্ষে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের শিকার রবিউল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মহসিন হলের শিক্ষার্থীরা জানান, জালাল আহমেদ ও রবিউল ইসলাম একই কক্ষে থাকলেও তাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে। জালাল আহমেদ নানাভাবে রবিউলকে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চলমান এই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার পর জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে!

প্রসঙ্গত, ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনেক বিভাগেই এই সেশনের শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। তাদের অনেকেই এখনো হলে অবস্থান করছেন।

এদিকে ছুরিকাঘাতের খবর পেয়ে হাউজ টিউটরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা মহসিন হলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রাধ্যক্ষ সেখানে রয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা ব্যবস্থা নেব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

২১ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১ দিন আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement