প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক প্রকল্পে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটাসহ ভবনে ওঠানোর কাজে অস্বাভাবিক খরচ প্রমাণিত হওয়ায় দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে একজনকে বাধ্যতামূলক অবসর ও আরেকজনকে 'ডিমোশন' বা নিম্নবেতন গ্রেডে অবনমিত করে দেওয়া হয়েছে।
পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় ওই ‘অস্বাভাবিক ব্যয়ে’র প্রমাণ পাওয়া যায়।
এর দায়ে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর ও উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিত করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে ওই দুজন দোষী সাব্যস্ত হয়েছেন। শাহীন উদ্দিন পাবনা গণপূর্তের উপবিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং আলমগীর হোসেন রাজশাহী গণপূর্তের উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।
রূপপুর গ্রিনসিটি প্রকল্পে তাদের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২০১৯ সালের ১৯ মে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সঙ্গে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয় গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, এ দুজনের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ করে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ৪ সেপ্টেম্বর তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা পৃথক আদেশের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
১৫ ঘণ্টা আগে
তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’
১৫ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
১৬ ঘণ্টা আগে
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
১৬ ঘণ্টা আগে