প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার ছয়জন হলেন— গোপালগঞ্জের কাশীয়ানির পারুলিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন, ঢাকার হাতিরঝিল ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার, তেজগাঁও ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু এবং সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ।
ডিবি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজারে নিজ বাসা থেকে শেখ কবির উদ্দিনকে গ্রেপ্তার করে মিরপুর বিভাগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারী থানার ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে এবং রাত ১১টার দিকে আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো. রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।
এদিকে বৃহস্পতিবার রাত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার উত্তর বিভাগ মনিরুজ্জামান ওরফে বাবুকে এবং রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার বিভাগ রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেপ্তার করে।
এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে ১১টার পর ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে মো. শাহনেওয়াজকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৫ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৬ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৬ ঘণ্টা আগে