প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র এক শিশুকে। পরিবার ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলেও শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) দীর্ঘ ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে শিশুটিকে। একই সঙ্গে অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী এসব তথ্য জানান।
র্যাব জানায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকা থেকে ১২ বছর বয়সী ওই মাদরাসাছাত্র নিখোঁজ হয়। ঘটনার পর তার পরিবার কদমতলী থানায় জানায়। পরদিন মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ওই ছাত্রের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা পাঠানো হলেও শিশুটির জীবননাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র্যাব-১০-কে জানায়। র্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরবর্তী ১৭ ঘণ্টা ধরে অভিযান চালানো হয়।
শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে (২৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোখলেসের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তার মোখলেসকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৮ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৮ ঘণ্টা আগে