রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে ‘তৌহিদী জনতা’ পরিচয় দিয়ে নানান বিতর্কিত ঘটনা ঘটছে। কিন্তু এসব কাজ সমর্থন করছেন না দুই মাওলানা। তাদের একজন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলছেন, এসব কাজ ইসলামও সমর্থন করে না।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় শুক্রবার ‘মার্চ ফর খিলাফা’ সমাবেশ আয়োজনের পরিকল্পনায় যুক্ত থাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির সিটিটিসি ইউনিট।
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুদক মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, লাক মিয়া ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সময় তার ৪৯টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। ১৪ হাজার কোটি টাকারও বেশি টাকা লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে।
এ সময় ‘তৌহিদি জনতা’ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এর আগে তার মুক্তির দাবিতে শাহবাগ থানায় অন্তত আট ঘণ্টা অবস্থান করে ‘তৌহিদি জনতা’।
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এই আদেশ দেন।
অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার (৬ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তাদের ছেড়ে দেয়নি আরাকান আর্মি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় করা স
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।এসব অ্যাকাউন্টে পাঁচ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। বুধবার (০৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম বলেছেন, ‘যেকোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ির যেভাবে ভাঙ্গা হয়েছে, বুঝা শেষ।’ আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি চলাকালে তিনি আইনজীবীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে গভীর রাতে দরজা ভেঙে ঢুকে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। তাদের দাবি—ওই বাড়িতে ‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছেন। বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের বলে দাবি করা হচ্ছে
আবার শুরু হয়েছে গণপিটুনি। পিটিয়ে হত্যা করা হচ্ছে, অপরাধীদের ধরে বেদম প্রহার করে ঝুলিয়েও রাখা হচ্ছে। পুলিশের ওপরও চলছে মব-হামলা। বিশ্লেষকরা বলছেন, এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া ব্যক্তিদের বিচার হওয়া দরকার।
সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। একইদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।