ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট। পুলিশ জানিয়েছে, এগুলো সুতা দিয়ে পেচানো দশ ইঞ্চি লম্বা বস্তু। যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে উঠত।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।

পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র‍‍্যাব সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৯ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement