দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে, বাজেট অধিবেশন কতদিন চলবে, তা ঠিক হয়নি সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায়। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন করা হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ বুধবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ২০২১ সালে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ফলে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০ শতাং
দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যদি গাছ লাগান, গরমে ছায়ায় আরাম পাবেন। ফল গাছ হলে তো খেতেও পারবেন। নিজের গাছের ফলের তৃপ্তিই আলাদা।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন তিনি। পরদিন ১০ জুন বেলা সাড়ে ১১টায় পাবনার সরকারি চা
দুই দেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরও জনবল রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা। রাষ্ট্রদূত এ দেশ থেকে আরও প্রশিক্ষিত কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানান।
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশটি ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পর এ অফিস সময়সীমা কার্যকর হবে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা স্থানান্তর করা হবে। শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের জায়গায় থানা স্থানান্তর করা হবে।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল ৩টায় এলপিজির নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজির
দেশের ৫৮টি উপজেলায় আগামী বুধবার (৫ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।
যারা এ সমস্যার জন্য দায়ী হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, গঠিত কমিটি কর্মানুমতি ও বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার পরও মালয়েশিয়াতে কর্মী পাঠাতে না পারার কারণ চিহ্নিতকরণ, নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ, কমিটির নিক
তিনি বলেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়াতে হবে। কর অব্যহতির হার কমাতে হবে। কর আয় ও কর অব্যহতির পরিমান প্রায় সমান, যা বিশ্বের কোন দেশে নেই। কর আদায়ে অেেটামেশনের বিকল্প নেই। যারা ডিজিটালাইজেশনে বাধা দিচ্ছেন, প্রয়োজনে তাদের শাস্তির আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি।’ রোববার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতা এলাম তখন কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম। তখন স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলে ক্ষমতায়ন হোক- এটি চায় না এক শ্রেণির মানুষ। নিজেদের আরাম আয়েশকেই বড় করে দেখেন জ্ঞানী-গুণীদের কেউ কেউ। রোববার (২ জুন) গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, খামারিরাই প্রাণিসম্পদ খাতের প্রকৃত সেলিব্রেটি।
রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না।’
শনিবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৭ সালে যখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে, কক্সবাজার ও চট্টগ্রামের মানুষ তাদেরকে মমতা দিয়ে গ্রহণ করেছিল। কিন্তু ক্রমেই রোহিঙ্গারা ক্যা