প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি মৃত প্রায় ও ভুতুড়ে মন্ত্রণালয় ছিল। মাত্র ৫ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়টিকে জীবন্ত করে তুলেছেন। জনগণের সেবার জন্য এই মন্ত্রণালয়কে তিনি সদা প্রস্তুত রেখেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রকাশ ঘটেছে। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে যাচ্ছে। তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন দেশের নেতারা তার কাছ থেকে দেশের উন্নয়নে করণীয় বিষয়ে দীক্ষা নিচ্ছেন। এটি আমাদের জন্য গৌরবের। এটি আমাদের জন্য উৎসাহের। এটি আমাদের জন্য অহংকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আজ শনিবার দিনাজপুরের বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা ও দুস্থদের মধ্যে রিকশা বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সভায় একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার একটি উজ্জ্বল উদাহরণ। জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বর্তমান সরকারের মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে এই সহায়তার পরিধি আরো বিস্তৃত হবে। দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। আমরা ভাতের অধিকার, ভোটের অধিকার, বসতবাড়ির অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এতসব অর্জন একটি কুচক্রীমহল ভিন্নভাবে বিশ্লেষণ করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। বাংলার মাটিতে কুচুক্রীদের কোন ঠাঁই নাই।
বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রমাকান্ত রায়, সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা সহকারী ভূমি কমিশনার,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৫৮ জন দুঃস্থ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরণ এবং ৪ জন ভিক্ষুকের মধ্যে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
২১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।
২১ ঘণ্টা আগে
তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ
১ দিন আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
১ দিন আগে