সকালে এক কোয়া রসুন খাওয়ার যত উপকারিতা

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতি দিনের খাবারে ব্যবহৃত সুপার ফুডের তালিকায় থাকা রসুন পুষ্টিগুণে ভরপুর। তরকারিতে ব্যবহারের পাশাপাশি রসুন ভর্তা কিংবা রসুনের কোয়া কাঁচা খাওয়া যায়। প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায়। কেন আপনার দৈনন্দিন রুটিনে রসুন রাখবেন, জেনে নিন তার ১০ কারণ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিভিন্ন রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে এটি লড়াই করে যায়। নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি ও অন্যান্য সংক্রমিত রোগের তীব্রতা কমতে পারে।

রক্ত চাপ কমায়

রসুনের অ্যালিসিন রক্তনালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে। রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। এটি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ

রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কিছুটা বাড়িয়ে দেয়। ভাল কোলেস্টেরলের ভারসাম্যতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। রসুনে থাকা অ্যালিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয়। গাঁটে ব্যথা বা আর্থ্রাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে।

ক্ষতিকর পদার্থ বের করে

রসুন ডিটক্সিফিকেশনের জন্য দায়ী লিভারের এনজাইমগুলোকে বাড়িয়ে দেয়। রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। উন্নত ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শরীরের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে।

হজমে সহায়তা

হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রসুন। পুরনো রসুনের নির্যাস গ্যাস্ট্রিক নিরাময়ে সাহায্য করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে। নিয়মিত সেবনে পেট ফোলাভাব, কোলাইটিস, আলসার, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।

জ্বালাপোড়া দূর করে

রসুনে সালফার যৌগগুলোর শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে। এর ফলে শরীরে জ্বালাপোড়া কমে যায়। এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে।

হাড়ের ক্ষয় রোধ

রসুনে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৬ ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান। এটি হাড়কে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য অপরিহার্য। নিয়মিত সেবনে অস্টিওপরোসিস প্রতিরোধ করা যায়। এছাড়া হাড়ের ক্ষয়রোধ ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ব্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি খাওয়া যাবে এবং ত্বকে লাগালেও উপকার পাওয়া যেতে পারে।

কর্মক্ষমতা বাড়ায়

রসুন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সাহায্য করে। রক্ত প্রবাহ বৃদ্ধি করে। পেশীতে অক্সিজেন সরবরাহ করে। এছাড়া শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যায়ামের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে।

কিডনি রোগে সহায়ক

রসুনে থাকা অ্যালিসিন নামের যৌগ কিডনির শিথিলতা, রক্তচাপ ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে। এটিতে অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টিঅক্সিডেন্ট ও নেফ্রোপ্রোটেক্টিভ প্রভাব রয়েছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৭ দিন আগে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৭ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

২১ দিন আগে

মিসরে মরুর বুকে লুকিয়ে ছিল ১৬০০ বছরের পুরোনো বাইজান্টাইন যুগের শহর

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

০৫ জুলাই ২০২৬