আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, ব্রাজিলের মরক্কো— বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১: ৪৯
বিশ্বকাপে কোন গ্রুপে পড়ল কোন দল।

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হয়ে গেল কানাডায়। সেই সঙ্গে নির্ধারিত হয়ে গেল, আগামী বিশ্বকাপ ফুটবলে কোন কোন দলকে গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে কোন দলের।

ড্রতে ‘জে’ গ্রুপে পড়েছে লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

অন্যদিকে লাতিন আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের খেলতে হবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় ফিফার এই গ্রুপ নির্ধারণী ড্রয়ের অনুষ্ঠান শুরু হয়। চারটি পট থেকে দলগুলোকে নিয়ে ১২টি গ্রুপ চূড়ান্ত করতে করতে রাত ১টা পেরিয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে পড়েছে কোন কোন দল।

বিশ্বকাপে কোন গ্রুপে কোন কোন দল
গ্রুপদলের নাম
গ্রুপ এমেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লেঅফ ডি
গ্রুপ বিকানাডা, ইউরোপিয়ান প্লেঅফ এ, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সিব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডিযুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লেঅফ সি
গ্রুপ ইজার্মানি, কুরাসাও, কেপ ভার্দ, ইকুয়েডর
গ্রুপ এফনেদারল্যান্ডস, জাপান, ইউরোপিয়ান প্লেঅফ বি, তিউনিসিয়া
গ্রুপ জিবেলজিয়াম, মিশর, ইরান, ঘানা
গ্রুপ এইচস্পেন, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আইফ্রান্স, সেনেগাল, আন্তর্মহাদেশীয় প্লেঅফ ২, নরওয়ে
গ্রুপ জেআর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কেপর্তুগাল, আন্তর্মহাদেশীয় প্লেঅফ ১, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এলইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

৪৮ দলের এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অবশ্য ৪২টি দলের স্থান নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি স্থানের জন্য এখনো প্লেঅফ খেলছে দলগুলো। এসব দলের স্থানও অবশ্য প্লেঅফ ম্যাচের হিসাব অনুযায়ী গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। সে হিসাবে এখনো ইউরোপে কোয়ালিফায়ারে খেলতে থাকা ইতালি জিতে আসতে পারলে জায়গা হবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে ‘বি’ গ্রুপে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৩ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৩ দিন আগে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

৩ দিন আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

৩ দিন আগে