তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা জমেনি, হোয়াইটওয়াশ আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১: ১১
টানা তৃতীয় ম্যাচে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। প্রশ্নটা ছিল শেষ ম্যাচে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবে কি না। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা বাড়ালে তৃতীয় ম্যাচ নিয়ে তাই ভাবনাটা ছিলই। তবে এ ম্যাচে বরং আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা কমলো। আগের দুই ম্যাচের চেয়ে বরং সহজেই ম্যাচ জিতল বাংলাদেশ।

রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি আফগানরা। জবাবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। হোয়াইটওয়াশ হয় আফগানিস্তান।

আগে ব্যাট করতে নেমে এ ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। ৪০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর ছোট একটি জুটিতে ভালোই এগোচ্ছিল আফগানরা। তবে নাসুম-সাইফউদ্দিনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে দারবিশ রসুলির ব্যাট থেকে। সেদিকউল্লাহ অটল করেন ২৮ রান। শেষের দিকে স্পিনার মুজিব উর রহমান ২৩ রান করলে কোনোমতে ১৪০ রান পেরোয় আফগানিস্তান।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে সফলতম মোহাম্মদ সাইফউদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুটি করে উইকেট। এ ছাড়া শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমনকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে ওমরজাইয়ের বলে আউট হন তিনি। এরপর সাইফ ও তানজিদ ৫৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেয়। তানজিদ হাসান ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন।

এরপর অধিনায়ক জাকেরকে নিয়ে সাইফ এগিয়ে যাচ্ছিলেন ভালোই। তবে ছোট একটি হোঁচট ছিল এ ম্যাচেও। দলীয় ১০৯ রানের মাথায় টানা দুই বলে আউট হন জাকের আলী ও শামীম হোসেন। তবে বিপদ বাড়েনি। নুরুল হাসান সোহান নেমে সাইফের সঙ্গী হয়ে ম্যাচ শেষ করেন।

টি-টোয়েন্টিতে সাইফ হাসানের চতুর্থ ফিফটিতে ১২ বলে হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাইফ ৩৮ বলে ৬৪ রান ও নুরুল হাসান ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

আফগানিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। একটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও আবদুল্লাহ আহমাদজাই।

অর্ধশত রানের দারুণ ইনিংসের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। তিন ম্যাচেই ধারাবাহিক ভালো বোলিং করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন নাসুম আহমেদ।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচের সম্ভাবনা, যা বলছে বাফুফে

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

৫ দিন আগে

ইনিংস পরাজয় এড়ানো গেল না ম্যাকাইয়ে, সিরিজ শেষ ১-১ সমতায়

ডারউইনে দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে এসে ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার করা ২১০ রান টপকাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় দুই টেস্টের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

৬ দিন আগে

শরিফুলের ৭ উইকেটে ১৪৬ রানের লিডে থামল অস্ট্রেলিয়া, ২য় ইনিংসেও বিপাকে বাংলাদেশ

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।

৬ দিন আগে

শরীফুল ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া— দিন শেষে হাতে ২ উইকেট, লিড ১০১

স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

৭ দিন আগে