আরসিবির ট্রফি প্যারেডে প্রাণহানিতে কোহলির 'দায়' পেয়েছে কর্ণাটক সরকার

ক্রীড়া ডেস্ক
গত জুনে আরসিবির ট্রফি প্যারেডে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

আইপিএলে দীর্ঘ ১৮ বছরের শিরোপা খরা ঘোচানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি প্যারেডে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় দলটির অব্যবস্থাপনা ও অপেশাদারি পদক্ষেপকে দায় দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার। একই সঙ্গে ওই প্যারেডে অংশ নিতে উদাত্ত আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশ করায় দলটির আইকনিক ক্রিকেটার বিরাট কোহলিকেও দায়ী করা হয়েছে।

ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্য সরকার ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে হাইকোর্টে। এতে স্থানীয় পুলিশও নিজেদের দায়িত্বে অবহেলা করেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আয়োজক ডিএনএ এন্টারটেইনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা ও আরসিবির মধ্যে যোগাযোগের অভাব ওই প্যারেডে প্রাণহানির নেপথ্যে ভূমিকা রেখেছে।

গত জুনে আইপিএলের শিরোপা জিতে আনন্দ উল্লাসে মাতে বিরাট কোহলির দল আরসিবি। দেড় যুগ আইপিএল খেলে প্রথম শিরোপা জেতা দলটির ট্রফি প্যারেড পরিণত হয় জনসমুদ্রে। সে আনন্দযাত্রা বিষাদে পরিণত হতে সময় লাগেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান ১১ জন। আহত হন অর্ধশতাধিক।

দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসা সেই ঘটনায় ক্লাব কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তদন্ত কমিটি গঠন করে কর্ণাটক রাজ্য সরকার। সেই কমিটিই প্রতিবেদন জমা দিয়েছে হাইকোর্টে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি আরসিবি ওই প্যারেড আয়োজনে চরম অপেশাদারির পরিচয় দিয়েছে। ট্রফি প্যারেডের জন্য অনুমতির ধার ধারেনি তারা। গোটা আয়োজনে ছিল অব্যবস্থাপনা।

প্রতিবেদনে আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলিও দায়ী বলে উল্লেখ করা হয়। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট একটি ভিডিওতে সমর্থকদের এই ট্রফি প্যারেডে অংশ নিতে আহ্বান জানান। তার ওই ভিডিও ভক্তদের ট্রফি প্যারেডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

কর্নাটক সরকার প্রতিবেদনে বলেছে, প্যারেডের সময় স্টেডিয়ামের গেট খোলা হয়েছিল দেরি করে। এ কারণে সেখানে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার পর আইপিএস বিকাশ কুমারকে বরখাস্ত করেছিল কর্নাটক সরকার। সে আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যার বিরোধিতা করেছে কর্নাটক সরকার।

অ্যাডভোকেট জেনারেল পিএস রাজাগোপাল বলেন, পুলিশ সেদিন আরসিবির ভৃত্যের মতো আচরণ করেছিল। কে অনুমতি দিয়েছে, তা না জেনেই নিরাপত্তার বন্দোবস্ত করা শুরু হয়েছিল। এ কাজে জড়িত ছিলেন পুলিশ কমিশনার। গোপালের যুক্তি, সরকার তখনো প্যারেডের অনুমতি না দিলেও তা ভুলেই গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। ফলে এ ঘটনায় গাফিলতির দায় পুলিশ এড়াতে পারে না।

এ মামলায় শুনানির সময় হাইকোর্ট সব পক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চাইবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে