স্টার্কের বিশ্বরেকর্ড, বোল্যান্ডের হ্যাটট্রিকে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টটি হয়ে যায় একপেশে। মাত্র ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমেও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে, দ্বিতীয় ইনিংসে ১২১ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে মিচেল স্টার্কের বিশ্বরেকর্ডের দিনে বিশাল জয় তুলে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল কামিন্সের দল।

ম্যাচের চতুর্থ ইনিংসে মাত্র ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৫৫ সালে এর চেয়ে কম রানে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে অলআউট হয় ইংল্যান্ডের বিপক্ষে।

মাত্র তিন দিনও লাগল না কিংস্টন টেস্ট শেষ হতে। শেষ দিনে ম্যাচটিতে হয়েছে বেশ কয়েকটি বিশ্বরেকর্ড।

৯৯ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শামার ও আলজারি জোসেফের বোলিং তাণ্ডবে বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ১২১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ইনিংসে ৮২ রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানে। তবে কে ভেবেছিলো, এই রানের ধারেকাছেও যেতে পারবে না স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেয়ার মূল কারিগর ছিলেন মিচের স্টার্ক। নিজের ১০০তম টেস্টটি স্মরণীয় করে রাখতে মাত্র ৭.৩ ওভারে বোলিং করে ৯ রান খরচে এই অজি পেসার নেন ৬ উইকেট। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেয়ার বিশ্বরেকর্ডও গড়েন তিনি। স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নেন। তার পাশাপাশি ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলকও।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে