ডেস্ক, রাজনীতি ডটকম

নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। এবারের আসরে নতুন দল হলেও স্বাচ্ছন্দ্যেই এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ।
আজ রোববার (১৩ জুলাই) সকালে চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পুরুষ হকি দল হয়েছে চতুর্থ। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।
গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জাপানের কাছে ১১-০ ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নিয়েছিল শেষ চারে।
ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশের মেয়েরা। যে কাজাখস্তানের সঙ্গে ড্র করেছিল, তাদেরকে সহজে হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হতে পেরেছে বাংলাদেশ।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৩ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে