সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসনগর জলপাই এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৮ আগস্ট শুরু হবে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে বুধবার (৩ জুলাই) থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চারটি বিষয়ের উপর ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। পরীক্ষা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মূল্যায়ন নির্দেশিকার প্রশ্নপ্রত্র ও তার সমাধান ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এনসিটিবি থেকে এই হুঁশিয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ও (রাবি) কোটা আন্দোলনে উত্তপ্ত । সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীর।
কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা।
সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আজ বৈঠক হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্মচারীদের নেতা মনিরুজ্জামান বলেন, ‘‘অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করতে হবে। অন্যথায় কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তা আমরা জানি। অর্থমন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন আপনাদের মত কু
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে রাজশাহীতে শ্রেণিকক্ষে দেখা মিলেছে সাপ (ইন্ডিয়ান পাইথন)। আজ বুধবার সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বুধবার (৩ জুলাই) তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। সকাল ১০টা থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম সবই বন্ধ রয়েছে।
এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি কাটিয়ে আজ বুধবার (৩ জুলাই) খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সারা দেশে। বন্যা-বৃষ্টির কারণে ছুটি আর বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কর্তৃপক্ষের গাফেলতিতে ভয়াবহ সেশনজটের কবলে পড়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদ। এতে শিক্ষাজীবন নিয়ে চরম হুমকির মুখে থাকা ১৮টি নার্সিং কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থী আন্দোলেনে নেমেছেন। সেশনজন নিরসনের দাবিতে আজমঙ্গলবার দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করেই রামেবির পরীক্ষা নিয়ন্ত্র
মিছিলে আন্দোলনকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ এমন নানা স্লোগান দেন৷ বিকেল পৌনে চারটার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছায়৷ অবশ্য তার আগেই সেখানে সড়কের ওপর বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন৷ মুখোমুখি হয়ে পড়ার পর শিক
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের পরীক্ষার শিডিউল এলোমেলো হয়েছিল। আমরা তা বেশ কাটিয়ে উঠেছি। আগামী বছর পরীক্ষা এগিয়ে আনা হবে। যথাসম্ভব শুষ্ক মৌসুমে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।
'বৈষম্যমূলক' পেনশন ব্যবস্থার আওতা থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার দাবিতে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সোমবার (১ জুলাই) থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফে
ড. ইউসুফ আব্দুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন খ্যাতিমান শিক্ষক। বিশ্বে মার্কেটিং শিক্ষার জনক প্রফেসর ফিলিপ কটলার এর সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন।
সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪০টি বানান ভুল ও অসংগতি লক্ষ্য করা গেছে।