শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান: বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’র সভাপতি শেখ কবির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় শনিবার এই শোক প্রস্তাব গৃহীত হয়।

সোমবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

সভায় স্বার্থান্বেষী মহলের নাশকতা, দেশের সম্পদ বিনষ্ট ও সহিংস ঘটনার তীব্র নিন্দা এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে নাশকতাকারীদের আইনের আওতায় আনার পদক্ষেপসমূহকে স্বাগত জানানো হয়।

শিক্ষার্থীদের দাবী অনুযায়ী সরকারের প্রজ্ঞাপন জারি, প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং সহিংসতায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা ও সম্ভাব্য ক্ষতিপূরণ বিষয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

এমতাবস্থায়, গুজবে কান না দিয়ে ক্যাম্পাস বন্ধকালীন নিজ নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের মেস/হোস্টেল ছেড়ে পারিবারিক আবাসস্থলে অবস্থান করার আহবান জানাই।

দেশের ভবিষ্যত বিবেচনার সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধ ও স্নেহশীলতার কোনো ঘাটতি নেই। তাদের যৌক্তিক চাওয়া কিম্বা সমস্যা সমাধানে অভিভাবক শ্রেণী, শিক্ষক ও শিক্ষানুরাগী সমাজ সবসময় তাদের পাশে থাকবে। আজকের শিক্ষার্থীরা আগামি দিনে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করবে বিধায় সহিংসতার বিরুদ্ধে যথাযথ শিক্ষায় তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি। এক্ষেত্রে ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ তাদেরকেই সমুন্নত রাখতে হবে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আশা করে, সংঘাত-সহিংসতা মুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ ব্যাহত হয় কিম্বা ক্যাম্পাস বন্ধ রাখতে হয় এমন সকল কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে লেখাপড়ায় মনোনিবেশ করবে। শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১২ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১২ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১৩ ঘণ্টা আগে