সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহবায়ক ও এটিএম আবদুল বারী ড্যানীকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।
পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, তা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেবে স্ব স্ব শিক্ষা বোর্ড। তাছাড়া বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও নিজের ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।
আজ থেকে শুরু হচ্ছে সরকারি-বেসরকারি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন। বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।
নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগির শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ ৩ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আগামী বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সারজিস আলম বলেন, ‘যদি রাজনৈতিকভাবে কাউকে সচেতন করতে তুলতে হয়, আপনি যদি উত্তরবঙ্গের নেতৃত্ব তৈরি করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দেন। যখন দলীয় লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি হয়- সেই সময়ে যদি কাউকে নেতা মনোনয়ন দেওয়া হয় (নির্বাচিত নয়), ওই নির্দিষ্ট নেতার মধ্যে একটি জিনিস থাকে,
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা উত্তরপত্র চ্যালেঞ্জের ফলাফল আগামী ১৪ নভেম্বর প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে সাত কলেজ বিশ্বিবদ্যালয় রূপান্তর টিমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করেছে সরকার, যা চারটি ক্যাটাগরিতে বিভক্ত। ক্যাটাগরিগুলো হলো-মাধ্যমিক (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) এবং কলেজ (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত)।এসব ফি আদায়ের ক্ষেত্রে মহানগর ও জেলা সদরে পৃথক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার (৪ নভেম্বর)। দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। যা চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে শূন্য আসনের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই লক্ষ্যে এখন স্কুলগুলোতে চলছে নির্বাচনী পরীক্ষা। আগামী ১ ডিসেম্বর থেকে ফরম পূরণেরও ঘোষণা দেওয়া হয়েছে। এর পরও হঠাৎ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তবে কী কারণে পরীক্ষা পেছানো হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট কেউ কিছু বলছেন না।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।’
এ বছর শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এখন পর্যন্ত চারটি মেধাতালিকা প্রকাশ করেছে প্রশাসন। চূড়ান্ত ভর্তির পর তিন ইউনিটে এখনো ১০৩টি আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫টি, ‘বি’ ইউনিটে ৪৫টি এবং ‘সি’ ইউনিটে ৩৩টি আসন খালি রয়েছে।
সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শূন্য পদগুলোতে লক্ষাধিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন