ডেস্ক, রাজনীতি ডটকম

নিজে কোনো দিন কোনো বিশ্ববিদ্যালয়ে কাজ করেননি, ছিলেন না শিক্ষা সংশ্লিষ্ট কোনো দায়িত্বে! এরপরও উপাচার্যের আস্থাভাজন হওয়ায় কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পরিচালক অর্থ ও হিসাবের। তিনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মেজর মো. আবদুল হাই (অব.)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পেতে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন, এরমধ্যে নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন ডেপুটি রেজিস্টার অথবা সম মর্যাদার কোনো পদে। আর এই ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয় একাডেমিক কিংবা শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজের। কিন্তু চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হইয়ের (অব.) এসব অভিজ্ঞতার কোনোটিই নেই। এরপরও ভিসির পূর্ব পরিচিত এবং আস্থাভাজন হওয়ায় তিনি বাগিয়ে নিয়েছেন এই পদ।
জানা যায়, কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া এই পদে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে চুক্তিভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হয় তাকে। পরবর্তীতে দেয়া হয় পরিচালক অর্থ ও হিসাব পদের অতিরিক্ত দায়িত্ব। এরপর ধাপে ধাপে চুক্তির মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত এই পদে বহাল তিনি।
এই পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়ার জন্য ২০২২ সালের ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলেও সেই কার্যক্রম এখনো শেষ হয়নি। একই সঙ্গে প্রকাশিত বিজ্ঞাপনের পরিচালক, অর্থ ও হিসাব, পদটির নিয়োগ কার্যক্রমও সম্পন্ন করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার ও রেজিস্ট্রার আবদুল হাইয়ের বিতর্কিত ভূমিকার জন্য তাদের পদত্যাগ দাবি করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এরপর থেকে আর চাঁদপুর যাননি কেউই। তবে পদত্যাগও করেননি কেউ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
তার এমন বিতর্কিত নিয়োগের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া এই পদে কেউ নিয়োগ পেতে পারেন না। অন্যদিকে পরিচালক, অর্থ ও হিসাব পদের দায়িত্ব পালন করতে হলে তার অবশ্যই অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব তিন থেকে ছয় মাস পালন করা যায়।
তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি নিয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মেজর মো. আবদুল হাইকে (অব.) কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৮ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৮ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে