ঢাবি'র শহীদুল্লাহ হল অ্যালামনাইয়ের আহ্বায়ক ইউনূস, সদস্যসচিব আলী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০: ২৪

সাবেক প্রধান বন সংরক্ষক মো. ইউনূস আলীকে আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন আলীকে সদস্যসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার উত্তরা ক্লাবে অনুষ্ঠিত শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের এক সম্মিলনীতে এই কমিটি গঠন করা হয়। সম্মিলনিতে উপস্থিত সকল সদস্য আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এর আগে এক ভিডিও বার্তায় বর্তমান কমিটির সভাপতি বাহাদুর বেপারী এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ সম্পাদক ড. মো. সহিদুল ইসলাম তাদের পদত্যাগের কথা জানান। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিদ্যমান কমিটি ভেঙে দেওয়ার কথাও জানান এবং তাঁরা উভয়েই আহ্বায়ক কমিটির সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যগণ নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিবকে আগামী পাঁচ দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করার দায়িত্ব দেয়। এই কমিটি আগামী তিনমাসের মধ্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের সাথে যোগাযোগ করে গঠনতন্ত্র অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানান।

সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রাজনীতির ঊর্ধ্বে একটি কল্যাণধর্মী শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান যে, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে হলের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মো. ইউনূস আলী, মেজবাহ উদ্দিন আলী, ড. মো. সহিদুল ইসলাম, আ ফ ম শাহরিয়ার, আনোয়ার হোসেন, জুয়েল, আয়জাজ আলী খোকন, স ম গোলাম কিবরিয়া, মোশাররফ হোসেন সোহেল, উত্তম কুমার, তানভীর আহমেদ, তপন, জাকির, শামীম, মো: সফিকুল ইসলাম, আজাদ, রুবেল, ড. মাসুম রাব্বানী, রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৮ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে