পাঁচ কর্মদিবসের মধ্যে বেরোবিতে ভিসি নিয়োগের দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে দাবি জানিয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অচলাবস্থা চলছে। এ অবস্থা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। একইসঙ্গে আবু সাঈদ হত্যার বিচারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ (ইউজিসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেরোবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে যোগ্য, মেরুদণ্ডসম্পন্ন এবং বিশ্বমানের পাঠ পরিকল্পনার সঙ্গে যুক্ত এমন একজন ব্যক্তিকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন। বর্তমানে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৮ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৮ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে