নতুন উপাচার্য পেলো ৪ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন উপাচার্য পাওয়া অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো—রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজন নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জবির উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। প্রেষণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাডক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী প্রেষণে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়টিতে দুজন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপন ‍অনুযায়ী—জাবির নতুন উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ। আর উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান। তাদের দুজনকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

তাছাড়া বিশ্ববিদ্যালয়টির আর্থিক সব ব্যবস্থাপনার দায়িত্ব সামলাতে কোষাধ্যক্ষও নিয়োগ দিয়েছে সরকার। জাবির নতুন কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রব। তিনিও চার বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের রোষের মুখে পড়েন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। অনেকে আবার শিক্ষার্থীদের বিক্ষোভ-আলটিমেটামের মুখে পদত্যাগ করেন।

ফলে দেশের ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য হয়ে পড়ে। এতে স্থবির হয়ে পড়ে দেশের উচ্চশিক্ষা। সেই স্থবিরতা কাটাতে অন্তর্বর্তী সরকার পর্যায়য়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিচ্ছে। এখনো অন্তত ২৫টি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৭ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে