জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ডসহ প্রবেশের নির্দেশ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো। শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) থেকে। এদিন থেকে এই নোটিশ কার্যকর হবে।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ক্যাম্পাসে বিগত কয়েকদিন ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আমরা সংঘাতের আশঙ্কা করছি। এই সংঘর্ষ রুখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে আমরা শিক্ষার্থীদের শনাক্ত করতে পারি এবং শিক্ষার্থীরা প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীদের একত্রে এগিয়ে আসতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৩ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৪ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৮ ঘণ্টা আগে

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

১৮ ঘণ্টা আগে
Advertisement