কয়েকদিনের মধ্যেই শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন লোকদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিন‌স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।

শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার প্রবণতা জাগ্রত করতে হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ভিশন থাকতে হবে প্রথম হওয়া। দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলতে হবে। কারণ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টপার হওয়ার মতো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, খেলার মাঠ, বিভিন্ন কনভেনশন, ৫০টির বেশি ক্লাব, মেধা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলী রয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমিনুল ইসলাম বলেন, ইংরেজিকে একটি বিষয় না ভেবে ইংরেজিতে প্রত্যেককে দক্ষতাসম্পন্ন হতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি, কর্মদক্ষতা অর্জন, গবেষণা ও অন্যান্য সব কাজে সফলতা অর্জন করতে পারবে।

‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তরুণ ও কিশোরদের ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন না করে মুখস্থবিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যার কারণে শিশু-কিশোরদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। তোমরা সবাই নিজেকে একজন কর্মদক্ষ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাহলেই আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের ১০৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৮ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement