জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
ত ২৯ ডিসেম্বর রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ‘উল্কা-৪’-এ শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতংকিত হয়।
শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন। তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনকে দাবি জানায়। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এরকম হামলার ঘটনার কথা শুনেছি। ঐসময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
১৬ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
১৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৬ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
১৬ ঘণ্টা আগে