পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখা থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোনের কিস্তির টাকার হিসেব নিয়ে গড়মিল ধরা পড়েছে। ওই শাখা থেকে দীর্ঘদিন ধরে কিন্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে প্রায় ২ কোটি ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে এসে প্রাথমি
আজ শনিবার পঞ্চম দিনের মতো মনোনয়ন সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। আজ মনোনয়ন সংগ্রহ করেছে ১৮ জন। যার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) কেউ তোলেননি। সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদেও একই অবস্থা। সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ডাকস
ড. এস. এম. আলমগীর কবীরকে আহ্বায়ক ও ড. গাজী মিজানুর রহমানকে সদস্য সচিব করে গঠিত এ কমিটির উপদেষ্টা অধ্যাপক শামিম আরা লুনা।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ভবনের জন্য একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা কমিশন এতে সম্মতি দিয়েছে।
জাতীয়করণের দাবি নাকচ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না। এটি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তবে শিক্ষকদের অন্যান্য দাবিগুলো যৌক্তিক এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়িত হবে।’
১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এরপর যাচাই-বাছাই শেষে ২০ অগাস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তদন্ত কমিটির কাছে অন্তত ৩৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ছয়টি অভিযোগ প্রমাণিত হয়, দুটি অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। একটি অভিযোগ অভিযোগকারী ও অভিযুক্ত নিজেদের মধ্যে সমঝোতা করে নেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনীতে যান। তারা সেখানে থাকা ছবিগুলো খুলতে প্রশাসনকে চাপ দিয়ে খুলতে বাধ্য করে। শিবিরের নেতাকর্মীরা এসময় প্রশাসনের অনুরোধে চুপ থাকলেও পরে পাল্টা স্লোগান দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর সংঘটিত হামলায় জড়িত থাকার দায়ে ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৭৩ সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
ঢাকার সরকারি সাত কলেজকে চারটি বিভাগে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।