তিতুমীরের শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দাবি আদায়ে রাজধানী মহাখালীর আমতলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এই অবরোধ করেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী আমতলী মোড়ে অবস্থা নিয়ে ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ সহ নানা স্লোগান দিচ্ছে।

এ বিষয়ে তিতুমীর ঐক্যের সহযোগী সদস্য অহিদুজ্জামান অভি বলেন, বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট শিক্ষা সিন্ডিকেট ভেঙে এক নতুন যুগের সূচনা হবে তিতুমীরিয়ানদের হাত ধরে। আমরা হাতে গোনা কিছু মোড়ল বিশ্ববিদ্যালয় এবং অর্থচোষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করে, শিক্ষাকে সর্বস্তরের জনতার দ্বারে পৌঁছে দেবো।

এর আগে, পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক নয়।’

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না।’ জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

৪ ঘণ্টা আগে

ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

৫ ঘণ্টা আগে

আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৬ ঘণ্টা আগে

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement