ব্যথা কমাতে ঠান্ডা নাকি গরম সেঁক বেশি কার্যকরী

ডেস্ক, রাজনীতি ডটকম

শরীরের বিভিন্ন স্থানে ব্যথা কমাতে অনেক সময় আমরা সেঁক দিই। আগে সব ধরনের ব্যথাতেই গরম সেঁক দেওয়া হত। বর্তমানে চিকিৎসকরা দুই ধরনের সেঁকের কথা বলে থাকেন, এক গরম এবং অন্যটি ঠান্ডা। ব্যথার ক্ষেত্রে দ্রুত আরাম পেতে গরম নাকি ঠান্ডা সেঁক কোনটি উপকারী তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

চলুন জেনে নেওয়া কখন কোন ব্যথায় কী ধরনের সেঁক দেবেন।

গরম সেঁক

গরম সেঁক বা তাপ দেওয়া হলে শরীরের ওই নির্দিষ্ট অংশে রক্তপ্রবাহ বাড়ে। মাংসপেশি বা অস্থিসন্ধির স্টিফনেস বা জড়তা কাটাতে সাহায্য করে এই ধরনের সেঁক। কিন্তু কোনো ধরনের আঘাত পাওয়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে গরম সেঁক না দেওয়াই উচিত। এতে রক্তপ্রবাহ বেড়ে গিয়ে প্রদাহ বা ফোলা আরও বাড়তে পারে। ফ্রোজেন শোল্ডার, মাংসপেশিতে টান, অস্টিওআর্থ্রাইটিস, পেটের ব্যথা ইত্যাদি সমস্যায় গরম সেঁক দেওয়া যেতে পারে। গরম সেঁক দেওয়ার জন্য একটি শুকনো তোয়ালে আয়রনের সাহায্যে গরম করে ব্যবহার করতে পারেন। তোয়ালে গরম পানিতে ভিজিয়েও সেঁক দেওয়া যায়। অনেকে আবার হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে দীর্ঘসময় সেঁক দিতে পছন্দ করেন। মনে রাখবেন, গরম সেঁকে আঘাত পাওয়া অংশে রক্ত চলাচল বেড়ে যায়। এর ফলে অক্সিজেনের পরিমাণও বাড়ে। এতে ব্যথা দ্রুত কমে। স্নায়বিক দুর্বলতায় অতিরিক্ত গরমের অনুভূতি অনেকে টের পান না। ফলে সেঁক দেওয়ার সময় বেশি গরমে ত্বক পুড়ে যেতে পারে। মূলত হাড়ের সংযোগস্থলের ব্যথা বা পেশিতে টান ধরার ব্যথায় এই সেঁক খুব কার্যকরী। পায়ের ব্যথার জন্য গরম পানিতে পা ডোবালে সাবধান থাকবেন। হাত দিয়ে গরম পানির তাপমাত্রা সহনীয় পর্যায়ে কীনা তা পরীক্ষা করে তবেই পা ডোবান।

ঠান্ডা সেঁক

মূলত প্রদাহ, আঘাতজনিত ব্যথা ও রক্তপাত তাৎক্ষণিকভাবে কমাতে সাহায্য করে ঠান্ডা সেঁক। এটি স্নায়বিক অনুভূতি সাময়িকভাবে দমিয়ে রাখে, ফলে ব্যথা কমে। হঠাৎ কোথাও আঘাত পেলে, রক্তপাত হলে, জ্বর হলে, প্রদাহজনিত ব্যথায় (টেনডিনাইটিস, বারসাইটিস, একিউট আর্থ্রাইটিস) ঠান্ডা সেঁক দিলে উপিকার পাবেন। ঠান্ডা সেঁক দেওয়ার জন্য আইস প্যাক সবচেয়ে ভালো। বরফ জলে তোয়ালে ভিজিয়ে সেটি প্লাস্টিকের ব্যাগে ভরে ঠান্ডা সেঁক দিতে পারেন। চাইলে একটি প্লাস্টিক ব্যাগ বা পাতলা কাপড়ে বরফের টুকরো মুড়ে আইস প্যাক লাগাতে পারেন। মনে রাখবেন, ফোলা বা প্রদাহ কমাতেই ঠান্ডা সেঁক দেওয়া হয়। আঘাত প্রাপ্ত অংশটি অসাড় করে দেয় ঠান্ডা সেঁক। এতেই ব্যথা কমে। শুধু ব্যাথাই নয়, ঠান্ডা সেঁক রক্তপাতও বন্ধ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, গরম সেঁকের তুলনায় ঠান্ডা সেঁক নিরাপদ। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। সূত্র: বোল্ড স্কাই

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে