গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস: এবারের আসরে বিজয়ী হলেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৭: ২৪
(বাঁ থেকে) সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) ওয়েন কুপার, সেরা সহ-অভিনেত্রী তেইয়ানা টেইলর, সেরা অভিনেত্রী (নাট্য) রিয়া সিহর্ন, সেরা অভিনেতা (নাট্য) নোয়া ওয়াইল, সেরা গায়িকা ‘গোল্ডেন’ গানের কণ্ঠশিল্পী ইজেই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর তারকা সমৃদ্ধ অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে বছরের সেরা বিজয়ীদের নাম। রোববার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কমেডিয়ান নিকি গ্লেজার দ্বিতীয়বারের মতো এবারের ৮৩তম আসরের সঞ্চালক ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন এবং প্রথমবারের মতো পডকাস্ট বিভাগেও পুরস্কার দেওয়া হয়েছে এই আসরে।

তারকাবহুল ঝলমলে এই অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন এবং জ্যাকব এলোর্ডি। তবে দক্ষিণ এশীয় দর্শকদের নজর কেড়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি।

গত এক বছরে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আয়োজনে। চলতি বছর চলচ্চিত্র বিভাগে বড় জয় পেয়েছে ‘হ্যামনেট’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। টেলিভিশন বিভাগে ধারাবাহিকভাবে আলোচনায় থাকা ‘অ্যাডোলেসেন্স’ ঝুলিতে তুলেছে একাধিক পুরস্কার।

চলচ্চিত্র বিভাগে যারা বিজয়ী হলেন

  • সেরা চলচ্চিত্র (নাট্য): হ্যামনেট
  • সেরা চলচ্চিত্র (সংগীত বা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট
  • সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: কে-পপ ডেমন হান্টার্স
  • সেরা অভিনেতা (নাট্য): ওয়াগনার মউরা - দ্য সিক্রেট এজেন্ট
  • সেরা অভিনেত্রী (নাট্য): জেসি বাকলি - হ্যামনেট
  • সেরা অভিনেতা (সংগীত বা কমেডি): টিমোথি শ্যালামে
  • সেরা অভিনেত্রী (সংগীত বা কমেডি): রোজ বার্ন
  • সেরা সহ-অভিনেতা: স্টেলান স্কারসগার্ড
  • সেরা সহ-অভিনেত্রী: তেইয়ানা টেইলর
  • চলচ্চিত্র ও বাণিজ্যিক সাফল্য: সিনার্স
  • সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন
  • সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন
  • সেরা মৌলিক গান: গোল্ডেন - গায়িকা ইজেই
  • সেরা মৌলিক সুর: লুডউইগ গোরানসন

টেলিভিশন বিভাগে যারা বিজয়ী হলেন

  • সেরা ধারাবাহিক (নাট্য): দ্য পিট
  • সেরা ধারাবাহিক (কমেডি বা সংগীত): দ্য স্টুডিও
  • সেরা সীমিত ধারাবাহিক: অ্যাডোলেসেন্স
  • সেরা অভিনেত্রী (নাট্য): রিয়া সিহর্ন
  • সেরা অভিনেতা (নাট্য): নোয়া ওয়াইল
  • সেরা অভিনেত্রী (কমেডি বা সংগীত): জিন স্মার্ট
  • সেরা অভিনেতা (কমেডি বা সংগীত): সেথ রোগেন
  • সেরা অভিনেত্রী (সীমিত ধারাবাহিক): মিশেল উইলিয়ামস
  • সেরা অভিনেতা (সীমিত ধারাবাহিক): স্টিফেন গ্রাহাম
  • সেরা সহ-অভিনেতা (টেলিভিশন): ওয়েন কুপার
  • সেরা সহ-অভিনেত্রী (টেলিভিশন): এরিন ডোহার্টি
  • সেরা স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনা: রিকি জারভেইস

নতুন সংযোজন

  • সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোলার
Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২১ দিন আগে