৪ সিনেমায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তোরসা, সব মাধ্যমে কাজের আগ্রহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৭
রাফা নানজীবা তোরসা ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিয়ে ব্যস্ত সময় পার করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে বড় পরিসরে কাজের প্রস্তুতির জানান দিচ্ছেন এই মডেল-অভিনেত্রী।

কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে গল্প ও টিমকে গুরুত্ব দিয়ে তোরসা বলেন, ‘ভালো গল্প ও টিম থাকলে কাজের মান আরও ভালো হয়। তাই সব মাধ্যমে মানসম্মত কাজ করতে চাই।’

বর্তমানে গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’–এর শুটিংয়ে ব্যস্ত তিনি। সিনেমাটিতে তোরসার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। এটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ, যিনি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।

তোরসা জানান, ইতোমধ্যে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ এবং ‘নির্জন স্বাক্ষর’ নামের একটি চলচ্চিত্র। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত ‘রক্তছায়া’তে নারীর অবস্থান ও সংগ্রাম তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘নির্জন স্বাক্ষর’ সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার।

এই দুটি প্রকল্পের নির্মাণকাজ আগেই শেষ হয়েছে এবং বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত বলে জানান তোরসা।

আরেকটি নতুন সিনেমার কাজও ইতোমধ্যে শেষ করেছেন এই অভিনেত্রী। তবে আপাতত পরিচালকের পক্ষ থেকে বিস্তারিত জানাতে নিষেধ থাকায় সিনেমাটির বিষয়ে কিছু বলতে চাননি তোরসা। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলে জানান তিনি।

নিজের নতুন কাজগুলো নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। নতুন বছরে একাধিক সিনেমা নিয়ে তোরসার এই ব্যস্ততা চলচ্চিত্রাঙ্গনে তার অবস্থান আরও শক্ত করবে বলে মনে করছেন ভক্ত-সমর্থক ও বিনোদনপ্রেমীরা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

১৭ দিন আগে

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৯ দিন আগে

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

২১ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

২২ দিন আগে
Advertisement