রাতের খাবার কখন খাবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

অফিস থেকে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। রাতের খাওয়া খেতে খেতে সেই ১০টা কিংবা ১১টা।

নিত্যদিন এমন নিয়মেই চলছেন অনেকে। এখন কথা হলো, রাতের খাবার দেরি করে খাওয়ার এই অভ্যাস কি ঠিক?

পুষ্টিবিদ জানাচ্ছেন, রাতের খাবার দেরি করে খেলে নানা শারীরিক সমস্যা শুরু হবে। টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরলের মতো শারীরিক অসুস্থতার অন্যতম উৎস হলো দেরি করে রাতের খাবার খাওয়া। ১০টা বা ১১টার পরে রাতের খাবার খাওয়ার পরে শুতে গেলে হজমের গন্ডগোল তো শুরু হবেই, অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেবে। তাছাড়া মাঝেমাঝেই রেস্তোরাঁয় গিয়ে ভূরিভোজের পরিকল্পনা থাকে। এখন অনেকেই অফিস থেকে বাড়ি ফিরে আর রান্না করতে বা খাবার গরম করতে চান না। ফলে বাইরে থেকেই খাবার অর্ডার করে নেন। একেই দেরি করে খাওয়া, তার ওপরে বাইরের তেলমসলা দেওয়া খাবার খাওয়ার ফলে শরীর ও মনের ক্লান্তি বাড়তে শুরু করে। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কাজেও উৎসাহ পাওয়া যায় না।

রাতের খাবার কখন খাওয়া উচিত?

পুষ্টিবিদের পরামর্শ, রাতের খাবার খাওয়ার সময় হলো সন্ধ্যা ৬টা থেকে ৮টা। কিন্তু, সন্ধ্যা ৬টার মধ্যে নৈশভোজ সেরে ফেলা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই চেষ্টা করতে হবে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খাওয়া যাতে শেষ করা যায়।

ঘুমোতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। কেউ যদি ১১টায় ঘুমোতে যান, তাকে ৮টায় খেয়ে নিতে হবে। সেই জন্য দুপুরের খাওয়া সারতে হবে বেলা ১২টার মধ্যে। ওজন কমানোর প্রাথমিক শর্ত কিন্তু বেশি রাত করে খাবার না খাওয়া। তা ছাড়া, রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা। বেশি ভারী খাবার রাতে এড়িয়ে যাওয়া ভাল। সূর্যাস্তের আগে হজমশক্তি ভালো থাকে। সে কারণেই ভারী খাবার খেয়ে নিতে বলা হয় সন্ধ্যা নামার আগেই। খাবারের সঙ্গে পানি না খেয়ে যদি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অল্প অল্প করে পানি খেতে থাকেন, তাহলে হজম ভালো হবে। ঘুমও ভালো হবে।

অনুষ্কা শর্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বিকেল সাড়ে ৫টার মধ্যে রাতের খাওয়া সেরে নেন। তাড়াতাড়ি খাবার খাওয়ার কারণেই তিনি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন। বলিউডের বেশির ভাগ তারকাই নৈশভোজ খুব তাড়াতাড়ি সেরে নেন। তাদের ছিপছিপে থাকার এটিও কিন্তু একটি কারণ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে