ডেস্ক, রাজনীতি ডটকম

আমারা কম বেশি সবাই কখনো না কখনো পিঠে ব্যথার সমস্যায় ভুগে থাকি। এটি মূলত আমাদের জীবনযাপনের ধরনের কারণে হয়ে থাকে। বেশিরভাগ মানুষই একটানা বসে থাকার কাজ করেন। সেইসঙ্গে খাবারে অনিয়ম এবং অপুষ্টিকর খাবার খাওয়াও একটি বড় কারণ হতে পারে। পিঠে ব্যথা দূর করার ক্ষেত্রে কার্যকরী একটি উপায় হলো নিয়মিত শরীরচর্চা করা। এর পাশাপাশি কিছু খাবারও আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক-
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: আপনার যদি মাঝে মাঝেই পিঠে ব্যথা হয় তাহলে সতর্ক হোন। খাবারের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হোন। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়। বাদাম, চিয়া বীজ এবং মাছের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার নিয়মিত খান। রান্নার ক্ষেত্রে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাবার: পিঠে ব্যথা দূর করার কাজে আপনাকে সাহায্য করতে পারে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাবার। এ ধরনের খাবার খুঁজতে দূরে কোথাও যেতে হবে না। আপনার রান্নাঘরেই এমন অনেক মসলা পাওয়া যাবে যেগুলো পিঠে ব্যথার মতো সমস্যা কমাতে কার্যকরী। যেমন ধরুন দারুচিনি, গোলমরিচ এবং আদায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। সেইসঙ্গে নিয়মিত খেতে পারেন হলুদ। এই মসলা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে।
প্রোটিন সমৃদ্ধ খাবার: প্রতিদিনের খাবারের তালিকায় পরিমিত পরিমাণ প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে। কারণ এই উপাদানের অভাবে শরীরে ব্যথার সৃষ্টি হতে পারে। তাই খাবারের তালিকার দিকে নজর দিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করুন। নিয়মিত ডিম, মুরগির মাংস ইত্যাদি রাখতে পারেন খাবারের তালিকায়। এতে ব্যথামুক্ত ও সুস্থ থাকা সহজ হবে।
সবুজ শাক-সবজি: উপকারী সব খাবারের মধ্যে সবুজ রঙের শাক-সবজির নাম থাকবে উপরের দিকেই। বাজারে যত ধরনের সবুজ শাক-সবজি পাওয়া যায় তা খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে পালংশাক, ব্রকোলি, বিনস ইত্যাদির মতো খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এসব শাক-সবজিতে সালফোরাফেন নামে একটি যৌগ রয়েছে যা ব্যথা উপশমে কার্যকরী ভূমিকা রাখে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে