ডিজিটাল সেবা

মাইগভ: এক প্ল্যাটফর্মে সরকারি সেবা

শানজীদা শারমিন

পাবনার আতাইকুলা গ্রামের আশরাফ আলী। বয়স প্রায় পঞ্চাশ। জমির খতিয়ান ঠিক করা, নাতির জন্মনিবন্ধনের ভুল সংশোধন, কৃষি প্রণোদনার আবেদন—এসব নিয়েই বছরের পর বছর ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা শহর ঘুরে বেড়াতে হয়েছে। কোথাও ফর্ম ছিল না, কোথাও অফিস বন্ধ, কোথাও আবার অফিসারের দেখা মিলত না। এবার কৃষি প্রণোদনার জন্য অনলাইনে ফরম পূরণের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যান। তখন পাশের গ্রামের করিম এসে বলল, ‘চাচা, এখন মাইগভ আছে। চলুন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে আবেদন করি।’

আশরাফ আলী প্রথমে দ্বিধায় ছিলেন। পরে করিমের সঙ্গে সেখানে গেলেন। মিনিট কয়েকের মধ্যে মাইগভ অ্যাকাউন্ট খোলা হলো। কৃষি প্রণোদনার আবেদন ফরম পূরণ করে জমা দেওয়া হলো। মোবাইলে নোটিফিকেশন এল—‘আপনার আবেদন গ্রহণ করা হয়েছে।’ আশরাফ আলী বুঝলেন, অফিসে ঘুরে ঘুরে সেবা নেওয়ার বদলে এখন কয়েক মিনিটেই অনলাইনে আবেদন করা যায়।

ঢাকার মিরপুরের রিফাত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করতে চান। এজন্য প্রয়োজন ট্রেড লাইসেন্স। তিনি আগে শুনেছিলেন ট্রেড লাইসেন্স নিতে হলে পৌরসভার অফিসে ঘোরাঘুরি করতে হয়, ব্যাংকে টাকা জমা দিতে হয়। রিফাত এ যুগের ছেলে, তিনি এখন জানেন, এসব ঝামেলা ছাড়াই ঘরে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা যায়। রিফাত সরাসরি গেলেন www.mygov.bd ওয়েবসাইটে। মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেন।
‘সেবা’ বিভাগ থেকে ‘ট্রেড লাইসেন্স আবেদন’ ফর্ম খুঁজে নিয়ে তথ্য পূরণ করলেন, অনলাইনে ফি পরিশোধ করলেন। কিছুদিনের মধ্যেই ইমেইলে ট্রেড লাইসেন্সের সফটকপি পেয়ে গেলেন। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রয়োজন ছিল একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের। সেই প্রেক্ষাপটে তৈরি হয়েছে মাইগভ

মাইগভ হলো:

  • একক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকরা সরকারি সেবা পেতে পারেন,
  • একবার রেজিস্ট্রেশন করলেই সব সেবায় প্রবেশাধিকার পাওয়া যায়,
  • আবেদন ফরম পূরণ, ফি পরিশোধ, ডকুমেন্ট আপলোড, আবেদন ট্র্যাকিং—সব কিছু অনলাইনে সম্পন্ন হয়।

বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ১,৮০০টিরও বেশি সেবা যুক্ত হয়েছে—শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, মুক্তিযোদ্ধা কল্যাণসহ প্রায় প্রতিটি বড় খাতের সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রামে বা শহরে, যার হাতে স্মার্টফোন অথবা যার কাছে কম্পিউটার আছে—সবার জন্য সেবা এখন উন্মুক্ত। যাদের নেই, তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা তথ্যকেন্দ্রের মাধ্যমে সহায়তা নিতে পারেন।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

মাইগভ প্ল্যাটফর্মের কিছু বৈশিষ্ট্য:

  • স্ক্রিন রিডার সাপোর্ট
  • টেক্সট রিসাইজিং
  • ভয়েস কমান্ড সুবিধা—বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিক, দৃষ্টি প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারেন।

তবে, এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে:

  • সরকারি সকল সেবা সম্পূর্ণ ডিজিটালাইজ হয়নি,
  • মন্ত্রণালয় ও দপ্তরগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রয়োজন আছে।

ভবিষ্যতে মাইগভ প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্ত করে সেবাকে আরও গতিশীল এবং ব্যবহারকারীকেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে।

আশরাফ আলী কিংবা রিফাত—এখন তারা দালাল ছাড়া, ভোগান্তি ছাড়া, সরাসরি সরকারি সেবা নিতে পারছেন। মাইগভ এখন আর শুধু একটি ওয়েবসাইট নয়, এটি নাগরিকের অধিকার চর্চার একটি উন্মুক্ত মঞ্চে পরিণত হচ্ছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

শুটিংয়ের সেটে পানিতে ডুবে প্রাণ গেল কলকাতার রাহুল অরুণোদয়ের

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

১৪ দিন আগে

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৬ দিন আগে

তুমুল গতিতে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।

১৮ দিন আগে

ঈদের বিনোদনে এবারও বড় চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

২৩ দিন আগে