কাঁচা কাঁঠাল দিয়ে সুস্বাদু চিংড়ি কষা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাঙালি ভোজনরসিক। তাই কাঁচা কাঁঠালকেও পাতে এনেছে রন্ধন শৈল্পিকে। আর কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটিকে রান্না করা যায় কয়েকভাবে।তবে এর মধ্যে কাঠাঁল চিংড়ি কিন্তু সবচেয়ে মজাদার আর জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি। চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল চিংড়ি রন্ধন প্রণালি।

প্রথমে কাঁঠালের ভেতরে অংশটা কেটে নিতে হবে। কাঁচা কাঁঠাল কাটার আগে হাতে আর বটিতে ভালো করে সরিষার তেল মাখিয়ে নিলে কাঁঠালের আঠা থেকে মুক্তি মিলবে সহজেই। টুকরো করা কাটা সামান্য হলুদ আর লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে। অপরদিকে ছোট চিংড়ি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেড় কেজি পরিমাণ কাঁঠালের জন্য এক কাপ ছোট চিংড়ি যথেষ্ট।

এই রান্নাটা সর্ষের তেলে করলেই জমে ভালো। আধা কাপ তেলে দুটি এলাচ, দারচিনি, দুটি তেজপাতা ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর এক গন্ধ ছড়াচ্ছে। এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ, এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, মরিচের গুঁড়ো স্বাদমত, এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে।

মসলার কাঁচা গন্ধ চলে গেলে এতে দিতে হবে টমেটোর পেস্ট। আবার কষাতে হবে। এবার লবণ, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, একটা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে আবার কষাতে হবে। এই রান্নায় মসলা যত কষানো হবে ততই রান্নার স্বাদ বাড়বে।

মাঝে মাঝে অল্প করে পানি দিন এতে করে মশলা পুড়বে না। ধীরে ধীরে মশলা থেকে তেল বের হতে থাকবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল। ফের কষাতে থাকুন। তারপর এতে দিয়ে দিতে হবে ভাজা চিংড়ি গুলো।

রান্নার রং সুন্দর লালচে হয়ে গেলে দেখবেন তা থেকে তেল আলাদা হচ্ছে। এবার এতে দিয়ে দিন এক কাপ পরিমাণ পানি। সমস্ত কিছু যখন মাখোমাখো হয়ে যাবে তখন ভাজা গরম মসলা, আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দমে দিন মিনিট পাঁচেক।

কাঁঠাল চিংড়ি এতটাই মজা যে খুন্তি দিয়ে নাড়ানাড়ি আর কাটাকাটির ঝামেলা একবার মুখে দিলেই ভুলে যাবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছু দিয়েই দিয়ে গরম গরম কাঁঠাল চিংড়ি ভালো লাগে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে