কান্না করা স্বাস্থ্যের জন্য ভালো

ডেস্ক, রাজনীতি ডটকম

একটি পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি মাসে একজন নারী পাঁচবার কাঁদেন আর একজন পুরুষ একবার কাঁদেন। কান্না আবেগ প্রকাশের ভাষা। মানুষ যদি না কাঁদতো আবেগগুলো চাপা থেকে অনেক রোগের জন্ম দিতো। কান্নার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

চোখ পরিষ্কার হয়: কান্নার সময় চোখ থেকে পানি বের হয়। ফলে চোখের মণি আর চোখের পাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়। কান্না চোখকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে।

ব্যাক্টেরিয়া ও জীবাণু দূর হয়: চোখের পানিতে থাকে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। যা চোখে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে। প্রতিদিন আমাদের চোখে যে ময়লা জমা হয় এগুলো চোখে স্থায়ী হলে অনেক ক্ষতি করতে পারে। চোখের পানিতে আছে আইসোজাইম। যা ৫-১০ মিনিটে চোখে বাসা বাঁধা ৯০-৯৫ শতাংশ ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে।

মনের স্বাস্থ্য ভালো থাকে: মনোবিদরা বলেন, কান্না করলে মন হালকা হয়। তাই কান্না পেলে আটকাতে হয় না। সমীক্ষায় দেখা গেছে, যারা সহজে চোখের পানি ফেলতে পারেন, তারা অবসাদ খুব ভালোভাবে মোকাবিলা করতে পারেন।

মাথা যন্ত্রণা কমে: কান্না করলে অতিরিক্ত ATCH হরমোন বের হয়ে যায় এবং কর্টিসোলের পরিমাণ কমে। এর ফলে মানসিক চাপ কমে যায়। কান্নার সময় শরীরে লিউসিন এনফোলিন হরমোন নিঃসৃত হয়। এটি ব্যথা কমায় এবং মন ভালো করে দেয়।

ঘুম ভালো হয়: ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, কান্নার সময় শরীরে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে তাড়াতাড়ি ঘুম আছে। এবং ঘুম ভালো হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে